০৩:৩৫ পি.এম
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে সম্পাদিত চুক্তিতে গুরুতর পরিবর্তন আনতে যাচ্ছে ওপেনএআই। তাদের এআই প্রযুক্তিগুলো যেন ‘অভ্যন্তরীণ নজরদারিতে’ ব্যবহারিত না হয়, সেটি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সামরিক কর্মকর্তাদের হাতে এআই’র অপরিমেয় ক্ষমতা দেওয়ার বিষয়ে চলমান সমালোচনার ফলে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিবৃতির মাধ্যমে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: এআই সিনেমাটিক কনটেন্টে আলোচনায়: রবিন রাফান
ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ‘আমাদের এআই সিস্টেম ব্যবহার করা হবে সংবিধানের চতুর্থ সংশোধনীসহ প্রচলিত আইন মেনে। তবে কোনোভাবেই মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কিংবা জাতীয় স্বার্থের বিরোধী কাজে এটি ব্যবহার করা হবে না।’
গত শুক্রবার ওপেনএআই পেন্টাগনের প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।
চুক্তির সই করার কয়েক ঘণ্টা আগে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ সামরিক ক্ষেত্রে এআই মডেল ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে সরকারি মহলে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়।
অ্যানথ্রপিক দাবি করেছে যে নজরদারি ও স্বায়ত্তশাসিত অস্ত্র তৈরি করার জন্য এআই ব্যবহারের বিরুদ্ধে নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের তরুণ পায়েল সত্যিই কি ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন?
স্যাম অল্টম্যান জানিয়েছেন, পেন্টাগন এসব বিষয়ে ‘প্রযুক্তিগত সুরক্ষা’ সুবিধা দেওয়ার জন্য সম্মত হয়েছে।
তবে সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর অল্টম্যান জানিয়েছেন, নীতিগত বিষয়গুলো পরিষ্কার করার জন্য তারা চুক্তিতে পরিবর্তনের কাজ করছেন।
অল্টম্যান আরও উল্লেখ করেছেন, নজরদারি সংক্রান্ত বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-সহ অন্য কোনো গোয়েন্দা সংস্থা ওপেনএআই-এর মডেল ব্যবহার করতে পারবে না বলে পেন্টাগন সহমত হয়েছে।
তবে তিনি এ কথাও স্বীকার করেছেন যে এই চুক্তিটি করা তাড়াহুড়োর কাজ ছিল।
আরও পড়ুন: ওপেনএআই প্রকাশ করলো ‘জিপিটি-৫.৪’
তিনি বলেন, ‘শুক্রবার এ চুক্তিটি করার জন্য আমাদের তাড়াহুড়ো করা উচিত হয়নি। বিষয়টি জটিল এবং এর জন্য সঠিক যোগাযোগ প্রয়োজন।’
অল্টম্যান আরও বলেন, অনেক ক্ষেত্র আছে যেখানে এই প্রযুক্তিটি ব্যবহারযোগ্য হয়নি। নিরাপত্তাজনিত কারণে এর অনেক ঝুঁকি এবং সীমাবদ্ধতা এখনও আমরা পুরোপুরি জানি না।
অন্যদিকে, অল্টম্যান অ্যানথ্রপিকের বিরুদ্ধে পেন্টাগনের নেওয়া পদক্ষেপেরও সমালোচনা করেছেন।
পেন্টাগন অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত কোনো প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে লেনদেন করতে পারবে না।
আরও পড়ুন: “কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ”
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দৃষ্টিতে যাওয়ার পরিকল্পনা করেছে অ্যানথ্রপিক। তারা একে যে কোনো আমেরিকান কোম্পানির জন্য ‘বিপজ্জনক নজির’ হিসেবে অভিহিত করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন