১১:২৮ পি.এম
রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগ পাইক রোডের একটি ভাড়া বাসা থেকে লাকি আক্তার নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনার পর তার স্বামী সজিব পলাতক রয়েছেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাকির মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর রাতের মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কাছে তথ্য অনুযায়ী, অভিযুক্ত সজিব পেশায় লেগুনা চালক। এক মাস আগে তারা স্বামী-স্ত্রী হিসাবে ওই বাসায় বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ ঘটত। ঘটনার আগের রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল।
আরও পড়ুন: বগুড়া-৬, শেরপুর-৩: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে স্বামী সজিব লাকির গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত লাকি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশীদের মেয়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন