১১:১৪ পি.এম
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও তার সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০০১তম কমিশন সভায় এই অনুমোদন প্রদান করা হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আজ কমিশনের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের অনুমোদনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, তহবিলটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তা ‘লঙ্কাবাংলা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। তহবিলটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আরও পড়ুন: ইরান বললো ইউরোপীয় কমিশনকে: ভণ্ডামি বন্ধ করুন
উল্লেখ্য, উক্ত তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘লঙ্কাবাংলা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেড’। তহবিলের ট্রাস্টি হিসেবে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং কাস্টডিয়ান হিসেবে ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’ দায়িত্বরত রয়েছে। সভায় কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন