০৩:০৬ পি.এম
চব্বিশের গণঅভ্যুত্থান কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন জানিয়ে কথা বললেন প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ (সোমবার) বিষয়টির শুনানি করেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।
আরও পড়ুন: বগুড়া-৬, শেরপুর-৩: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতির আবেদন শুনানির জন্য কার্যতঃ সময় চেয়ে আবেদন করেন।
পরবর্তীতে ট্রাইব্যুনাল আগামী ১১ মার্চ সেই শুনানির দিন নির্ধারণ করেন। এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন