১০:২৩ পি.এম
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আবারও হামলার নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আরের সাথে এক টেলিফোন আলাপে ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার সূত্রে আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
তেহরানের ঘনিষ্ঠ সঙ্গী চীন ইতোমধ্যে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্রকে: ভয়াবহ পরিণতি
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ওয়াং বলেছেন, চীন ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে ইরানে হামলার ঘটনার কারণে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।’
বেইজিং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানায় যে, ‘বল প্রয়োগের মাধ্যমে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়। বরং এর ফলে নতুন সমস্যা এবং মারাত্মক পরিণতি সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, সংঘাত যাতে আরো ছড়িয়ে না পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না নিয়ে যায়, সেই কারণে চীন আবারও যুদ্ধবিরতি ঘোষণা এবং সামরিক অপারেশন বন্ধের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: বগুড়া-৬, শেরপুর-৩: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন