১০:১৬ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া ই-মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা কয়েক দিন ধরে ঘটছে।
বিষয়টি খেয়ালে আসার পর মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি একটি বিজ্ঞপ্তিতে বলেন, ভুয়া ই-মেইল আইডি খুলে প্রতারক চক্রটি এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে। এরপর ওই ভুয়া আইডির মাধ্যমে তারা বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। এনবিআরের নজরে বিষয়টি এসেছে।
আরও পড়ুন: এনআইডি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, সাংবাদিকও আসামি
প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে আজ রাজধানীর শেরেবাংলা নাগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮। এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রতারক চক্র থেকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।
পূর্বে ২৪ সেপ্টেম্বর, চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চেয়েছিল একটি প্রতারক চক্র।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন