০৮:৩৫ পি.এম
পবিত্র মাহে রমজান, শবেকদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২৪ দিনের ছুটিতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস থেকে এক নোটিশের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা দ্বারা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বন্ধ থাকবে।
নোটিশে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ (রবিবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে, যা মোট ২৪ দিনের জন্য। অন্যদিকে, অফিস কার্যক্রম ১৫ মার্চ (রবিবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ থাকবে, মোট ১৭ দিন।
আরও পড়ুন: দুর্যোগে সবসময় প্রস্তুতি থাকা উচিত : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই ছুটির সময় সিকিউরিটি ও অন্যান্য জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন