০৩:৫৮ পি.এম
আমেরিকা-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটেছে। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। বিবিসি এবং সিএনএনের রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এমন সহিংসতা, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি লেখা শেয়ার করেছেন।
আজহারী তার পোস্টে বলেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশাহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’
আরও পড়ুন: ইরান বললো ইউরোপীয় কমিশনকে: ভণ্ডামি বন্ধ করুন
এদিকে, বিবিসি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন